দীর্ঘ দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে খেলতে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ নেদারল্যান্ডস। দুই দলের এই লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে আক্রমণ ও বল দখলে এগিয়ে আছে মেসিরা।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় সাও পাওলোর মাঠে শুরু হয়। শুরু থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। বিরতির আগে ১৩টি মারাত্মক আক্রমণ চালায় মেসিরা। বিপরীতে ৮ বার হামলা চালায় নেদারল্যান্ডস। এর মধ্যে মেসিদের গোলপ্রচেষ্টা ছিল ৩টি। আর ডাচদের প্রচেষ্টা ছিল একটি। ৫৩ ভাগ দখলে নিয়েও এগিয়ে ছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

এদিন ডি মারিয়া মাঠে থাকলেও তা অনুভব করতে দেননি মাসচেরানো, পেরেজ ও লাভেজ্জিরা। আলো ছড়িয়েছেন মেসিও। তবে চোখে পড়ার মতো কোনো ঝলক দেখাতে পারেননি কমলাবাহিনীর ভরসা রোবেন, স্নেইডার ও পার্সিরা।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই