বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল এবার বিশ্ব একাদশে ডাক পেলেন।বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিলেন এই ক্রিকেট তারকা। তবে গত আগস্টে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন এই ব্যাটসম্যান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দ্রুত বার্তা পাচ্ছেন না আশরাফুলকে।
তাতে কি আশরাফুল যে লাল সবুজ জার্সির এখনো দাবিদার তার প্রমান দিয়েছেন তিনি অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতকও তুলে নিয়েছেন তিনি। এর মাঝেই পেলেন আরেক সুসংবাদ আগামী ১৬ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন তিনি। কাতার একাদশের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব একাদশ।
সেখানে ১টি টি২০ ও ১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর একটি টি২০ এবং ১৮ ডিসেম্বর একটি ওআইডি অনুষ্ঠিত হবে।
আশরাফুলের বিশ্ব একাদশে যারা থাকছেন:শহীদ আফ্রিদি, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল,জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, লক্ষীপতি বালাজি, ফারভিজ মারুফ, চামিন্দা ভাস, হার্শেল গিবস, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ,ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট।
সূত্র: গালফ টাইমস
নাজিব





