বেলজিয়ামের বিরুদ্ধে একটা গোল করে বিশ্বকাপে ২৮ বছরের গোল খরা কাটালো আলজেরিয়া। হোক না সে গোল পেলান্টি থেকে। খরা তো কাটলো।

মঙ্গলবার রাতে বেলজিয়ামের বিপক্ষে পেনাল্টি থেকে কাঙ্খিত এ গোলটি পায় বেলজিয়াম। খেলার ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আলজেরিয়ার প্লে-মেকার ফেঘুলি।

তবে খুব কম দলকেই এতো বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তাও আবার দু’যুগেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ের মাঝে  অনুষ্ঠিত হয়েছে ৬টি বিশ্বকাপ।

এর আগে উত্তর আয়াল্যান্ডের বিপক্ষে ১৯৮৬ সালে গোল করেছিলো আলজেরিয়া। আর আলজেরিয়ার হয়ে গোলটি করেছিলো জামেল জিদান। ২৮ বছর পর এসে আবার সেই গোলখরা কাটালো ফেঘুলি।

ঢাকা, ১৮ জুন, (টাইমনিউজবিডি.কম) জেইউ