বরখাস্ত হওয়ার দিক থেকে নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। তার দল ধারাবাহিকভাবে হেরে যাওয়ায় হতাশ হয়ে এই কোচ বলেছেন, "বরখাস্ত হওয়ার দিক থেকে আমিই ফেবারিট"।

২০১৩-১৪ মৌসুমে তার অধীনে প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয়েছিল লিভারপুল। কিন্তু চলতি মৌসুমে শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে তার শিষ্যরা। এতে পয়েন্ট টেবিলে ১২তম স্থানে আছে রেডরা।

গত মৌসুমে অল্পের জন্য শিরোপাটি হাতছাড়া হয়েছিল লিভারপুলের। কিন্তু এই মৌসুমে ১২ ম্যাচে মাত্র চারটি জয় পেয়েছে তার দল।

তিনি সাংবাকিদেরকে বলেছেন, "গত কয়েক মাস আগে আমি ছিলাম বর্ষসেরা ম্যানেজার। আর এখন আমি বরখাস্ত হওয়ার দিক থেকে শীর্ষে।"

লিভারপুলের সেরা তারকা লুইজ সুয়ারেজ এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেন। আর চোট নিয়ে সাইডলাইনে আছে স্টারিজ। যার ফলে দৃশ্যমান খেলার মাঠে।

জেডআই