২০১৪ বিশ্বকাপের ফাইনাল ওঠার লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেছে জার্মানি। খেলার ১১ মিনিটে কর্নার থেকে আসা বল থেকে গোল করেন থমাস মুলার। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায় এই দুই দলের লড়াই শুরু হয়েছে।

সেমিফাইনালের এই লড়াইয়ে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে কোচ লুইজ ফিলিপ স্কলারির শিষ্যরা। আর নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি অধিনায়ক থিয়াগো সিলভা। তার জায়গা দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড লুইজ।

এদিকে ২০০২ বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিতে লড়াই করছে জার্মানি। সেই সঙ্গে স্বপ্ন টানা দুইবার সেমিফাইনালের বাধা পার হতে না পারার শাপমোচন।

ব্রাজিল একাদশ

জুলিও সিজার, মাইকন, দান্তে, ডেভিড লুইজ, মার্সেলো, লু্ইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, অস্কার, বার্নার্ড, হাল্ক, ফ্রেড।

কোচ: ফিলিপ স্কলারি।

জার্মান একাদশ

জার্মানি: ম্যানুয়েল ন্যয়ার, ফিলিপ লাম, ম্যাটস হামেলস, জেরোম বোয়াটেং, বেনেড্রিক ওয়েডস, স্যামি খেদিরা, বাস্টিয়ান শোয়েন্সটেইগার, মেসুত ওজিল, টনি ক্রুস, থমাস মুলার, মিরাস্লাভ ক্লোসা।

কোচ: জোয়াচিম লো (জার্মানি)।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই