টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ।টস জিতে বোলিংয়ে গেইলরা। টগবগে আত্মবিশ্বাসে ফুটছে ওয়েস্ট ইন্ডিজ দল।

প্রতিপক্ষ দুরন্ত ইংলিশরা। অধিনায়ক ড্যারেন স্যামির বিশ্বাস, নিজেদের মতো খেলতে পারলে কেউ হারাতে পারবে না তাদের। কেবল নিজেরাই হারাতে পারে উইন্ডিজকে।

সেমি-ফাইনালে স্বাগতিক ভারতকে স্তব্ধ করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আজকের ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

সেই হারের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরাও, তাই আজকের ম্যাচ নিয়ে ক্রিকেট জ্বরে কাঁপছে বিশ্ব।

এসএম