ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান কোচ হং মিয়ুংবো। বিশ্বকাপে লড়াইয়ের জন্য তরুণদের ওপরই ভরসা রেখেছেন তিনি।
বুধবার ঘোষিত এই দলে ইউরোপীয়ান বিভিন্ন ক্লাবে খেলা নয়জন খেলোয়াড় ডাক পেয়েছেন। অভিজ্ঞ খেলোয়াড় পার্ক চুইয়ংয়ের সঙ্গে আক্রমণভাগে যোগ দিয়েছেন বায়ার লিভারকুসেনের সন হেউনমিন এবং মেইঞ্জের কু জাকেওল। এছাড়া আরো রয়েছেন সান্ডারল্যান্ডের কি সুংইয়েং, কার্ডিফের কিম বোইয়ং এবং বোল্টনের লি চুনইয়ং।
তারুণ্যনির্ভর এই দলে ২০১০ দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপের শেষ ১৬'তে খেলা দলটির মাত্র পাঁচজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। যাদের মধ্যে আর্সেনালের ২৮ বছর বয়সী স্ট্রাইকার পার্ক চুইয়ং অন্যতম। এছাড়া ৩০ বছরের উপরে একমাত্র খেলোয়াড় হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন সৌদি আরবের আল হিলার ক্লাবের কাওয়াক তায়েহুই।
২৩ সদস্যের দ. কোরিয়া দল:
গোলরক্ষক: জুং সুনগ্রিইয়ং, কিম সেউনগিই, লি বুমইয়ং।
ডিফেন্ডার: হং জেওঘো, হাওয়াং সেওহো, কিম চাংসু, কিম জিনসু, কিম ইয়ংওন, কাওয়াক তায়েহুই, লি ইয়ং, ইউন সুকইয়ং।
মিডফিল্ডার: হা ডায়েসুং, হ্যান কুকইয়ং, জি ডংওন, কি সুনগুয়েং, কিম বোকইয়ং, লি চুনইয়ং, পাক জোংউ, সন হেউনমিন।
ফরোয়ার্ড : কিম শিনউক, কু জাকেওল, লি কেউনহো, পার্ক চুইয়ং।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
তরুণদের ওপরই ভরসা দক্ষিণ কোরিয়ার
ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান কোচ হং মিয়ুংবো। বিশ্বকাপে লড়াইয়ের জন্য তরুণদের ওপরই ভরসা রেখেছেন তিনি।





