ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম দিনে একটি রানও অতিরিক্ত দেয়নি দেয়নি বাংলাদেশ। যদিও দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছেন ভারতের ব্যাটসম্যান মুরালি বিজয় ও শেখর ধাওয়ান।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৫৬ ওভারে ২৩৯ রান করে ভারত। ৮৯ রান নিয়ে মুরালি বিজয় ও ১৫০ রান নিয়ে ধাওয়ান অপরাজিত আছেন।
বাংলাদেশের খেলোয়াড়রা সারাটি দিন ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে পূর্ণ মার্ক পেয়েছে। সেটি হচ্ছে, ভারত যত রান নিয়েছে সবক'টি রানই নিয়েছে ব্যাট থেকে। একটি রানও তাদেরকে অতিরিক্ত দেয়নি বাংলাদেশের খেলোয়াড়রা।
জেডআই





