বুধবার এলিমেনিটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে ধোনীর চেন্নাই সুপার কিংস। এ জয়ের মধ্যেদিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করলো চেন্নাই।
কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবেন চেন্নাই সুপার কিংস।
মুম্বাইয়ের বার্বাডোনে টসে হেরে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস।
[b]ঢাকা, এমআর, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)[/b]