রাশিয়া বিশ্বকাপে শিরোপার যুদ্ধে মাঠে নেমেছে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স, লক্ষ্য তাদের দ্বিতীয় শিরোপা। আর প্রথমবার ফাইনালে উঠে চমক দেখানোর অপেক্ষায় ক্রোয়েশিয়া।

তারুণ্যে উজ্জীবিত ফ্রান্স এবং সোনালি প্রজন্ম নিয়ে আসা ক্রোয়েশিয়ার এই লড়াইয়ে শুরুতেই গোল দিলো ফ্রান্স।

মানজুকিচের আত্মঘাতী গোলে এগিয়ে বিশ্বচ্যায়ম্পিন ফ্রান্স। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলটি আরও একটি বিশ্বকাপ ঘরে তোলার অপেক্ষায়।

খেলার ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের ফ্রি কিকে মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ক্রোয়েশিয়া।

মস্কোর লুঝনিকিতে ফাইনালে লড়াই করছে ফ্রান্স-ক্রোয়েশিয়া। সেই মহারণে দু’দলের একাদশ থাকছে অপরিবর্তিত।

শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে ফ্রান্স একাদশ সাজিয়েছেন দিদিয়ের দেশম। একই ফরমেশনে দল খেলাচ্ছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচও।

এখন পর্যন্ত ৫বার মুখোমুখি হয়েছে ফ্রান্স-ক্রোয়েশিয়া। দু’দলের লড়াইয়ে কখনো হারেনি ফরাসিরা। ক্রোয়াটদের বিপক্ষে ৩ জয়ের বিপরীতে তাদের ড্র ২।

বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয় ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপে, সেবার ফরাসিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়াটদের। অর্থাৎ প্রতিশোধের হাতছানি মড্রিচদের সামনে।

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ ফাইনালে ফ্রান্স ও ক্রোয়েশিয়া একাদশ 

ফ্রান্স একাদশ: ‍উগো লরি, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারান, স্যামুয়েল উমতিতি, হের্নান্দেস, গোলো কঁতে, পল পগবা, কাইলিয়ান এমবাপে, আন্তোয়ান গ্রিয়েজমান, ব্লেইস মাতুইদি ও অলিভিয়ের জিরুদ।

ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, ভ্রাসালকো, দেহান লভরেন, দোমাগাজো ভিদা, ইভান স্ত্রিনিচ, ব্রোজোভিচ, ইভান রাকিতিচ, লুকা মদরিচ, ইভান পেরিশিচ, আন্তে রেবিচ ও মারিও মানজুকিচ। 

এমবি