মুমিনুল হক ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে লড়ছে বাংলাদেশ। তাদের ব্যাটে দ্বিতীয় ইনিংসে নিজেদের প্রথম শতরানের জুটি পেয়েছে স্বাগতিকরা।

১৫৯ বলে তিন অঙ্কে যায় চতুর্থ উইকেট জুটির রান। এতে দুই ব্যাটসম্যানেরই অবদান সমান- ৪৭ করে। বাকি ছয় রান আসে অতিরিক্ত থেকে।

৫৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৮২/৩। মুমিনুল ৬৫ ও লিটন ৪৭ রানে ব্যাট করছেন।

 

বাংলাদেশের প্রথম ইনিংসের নায়ক মুমিনুল হক ১৮ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করেন। তার সঙ্গী হয়ে লিটন দাসও ভালো খেলছেন । উইকেট ধরে রেখে ম্যাচের শেষ দিনটা কাটিয়ে দিতে হবে বাংলাদেশকে। নয়তো দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে যেতে হতে পারে তাদের।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।