বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং নিয়ে আপিলের রায়ের শুনানি চলছে। ফিক্সিংয়ের রায়ের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে সোমবার থেকে। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আশরাফুলের পক্ষের শুনানি হবে।

শুলশানে ট্রাইব্যুনালের কার্যালয়ে প্রথম দিনে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবারও এই শুনানি চলবে।

আশরাফুলের আইনজীবী ইয়াসিন প্যাটেল বলেছেন, ‘সোমবার শিহাব চৌধুরীর শুনানি হয়েছে। মঙ্গলবার আশরাফুলের শুনানি হবে। আশা করছি, এই শুনানির মাধ্যমে শাস্তি কমবে।’

আর আগে গত ১৮ জুন ট্রাইব্যুনাল বিপিএল ফিক্সিংয়ের দায়ে মোহাম্মদ আশরাফুলকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। সেইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করেছে ট্রাইব্যুনাল।

এ ছাড়া শিহাব চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৌশল লুকোরুয়াচ্চি ১৮ মাস ও লু ভিনসেন্টকে ৩৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই