বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা রোববার মাঠে গড়িয়েছে।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। টস জিতে ব্যাট করছে সাউথ জোন। ২ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করেছিল সাউথ জোন। আজ দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাইম ব্যাংক সাউথ জোনের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৮৮ রান। আউট হয়েছেন ফজলে রাব্বি (৩৯), ইমরুল কায়েস (৫৭), মোহাম্মদ মিথুন (১৩১)। দ্বিতীয় দিনের শুরুতেই মোহাম্মদ মিথুনকে বোল্ড করেন ওয়ালটন সেন্ট্রাল জোনের মোহাম্মদ শরীফ।

নাজিব