আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল শুরু হয়েছিল রোববার। প্রথম ধাপে পুলভুক্ত খেলোয়াড়দের দল বদল প্রক্রিয়া শেষ হয়েছে সোমবার। শেষ দিনে মোট নয় জন খেলোয়াড়ের দল বদল হয়েছে।

এদিন জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল গাজী ট্যাঙ্কে যোগ দিয়েছেন। গতবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছিলেন তিনি। আরেক ওপেনার এনামুল হক বিজয় আগের বার খেলেছিলেন ভিক্টোরিয়ার হয়ে। এবার খেলবেন কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে।

জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস গাজী ট্যাঙ্ক ছেড়ে এবার ভিক্টোরিয়ায় যোগ দিয়েছেন।

কে কোন দলে:

আবাহনী : নাসির হোসেন, আল-আমিন ও জিয়াউর রহমান (দ্বিতীয় দফার দল বদলের সময়ে যোগ দেবেন)।

মোহামেডান : মাশরাফি বিন মুর্তজা, নাঈম ইসলাম ও মো. মিঠুন।

প্রাইম দোলেশ্বর : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম ও মুমিনুল হক।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।

ভিক্টোরিয়া : ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুব।

কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি : এনামুল হক ও সাব্বির রহমান (টোকেন তোলার পর দলটিতে খেলবেন বলে জানান তিনি)।

গাজী ট্যাংক ক্রিকের্স ক্লাব : তামিম ইকবাল ও রুবেল হোসেন।

কলাবাগান ক্রীড়াচক্র : আব্দুর রাজ্জাক, শামসুর রহমান শুভ ও রবিউল ইসলাম।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই