চট্টগ্রামে অভিষেক ম্যাচে ৭ উইকেট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের বোলারদের শীর্ষ ১০০ জনের তালিকায় প্রথমবারের মত প্রবেশ করেই ৬১ নম্বর স্থানে জায়গা করে নেন বাংলাদেশের তরুণ অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। আর ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে আরো ১২ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন দুর্ধর্ষ স্পিনার মিরাজ। ৪৬৩ রেটিং নিয়ে ৩৩ নম্বর স্থানটি এখন মিরাজের দখলে।

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নেন মিরাজ। ফলে প্রথম টেস্ট শেষে প্রথমবারের মত বোলারদের র‌্যাঙ্কিং তালিকায় শীর্ষ ১০০ জনে প্রবেশ করেন তিনি। প্রবেশ করেই ২৫৮ রেটিং নিয়ে ৬১তম স্থানে জায়গা করে নেন তরুণ মিরাজ।

এরপর ঢাকা টেস্টে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে রেকর্ড বইয়ের অনেক জায়গাতেই নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেন মিরাজ। বল হাতে দুরন্ত পারফরমেন্সের সুবাদে র‌্যাঙ্কিংয়ে চোখে পড়ার মত উন্নতি করেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে আসেন ১৯ বছর বয়সী মিরাজ। ঢাকা টেস্টে ম্যাচ ও সিরিজ সেরাও হন তিনি।

জারিফ