ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজামার সঙ্গে চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী আরও ৫ বছর কালাতালদের সঙ্গে থাকবেন এই উইঙ্গার।

২০০৯ সালে লিও থেকে সান্টিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছিলেন বেনজামা। ওই সময় পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন ৩৫ মিলিয়ন ইউরো। যদিও নতুন চুক্তিতে তিনি কত বেতন নিচ্ছেন তা ফাঁস করেনি ক্লাব কর্তৃপক্ষ।

চুক্তি নবায়নের বিষয়ে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, করিম বেনজামার সঙ্গে ২০১৯ সালের ৩০ জুন অবধি চুক্তি নবায়ন করা হয়েছে।

২৬ বছর বয়সী বেনজামা রিয়ালের হয়ে এখন অবধি ২৩৫ ম্যাচ খেলেছেন। সব মিলে গোল করেছেন ১১১টি। এ ছাড়া গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ এবং কোপা দেল রেতে জয় পেতে অবদান রেখেছেন তিনি।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ