এশিয়ান গেমস-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেমিফাইনালের ম্যাচে ভাগ্য সহায় হলো না মাশরাফিদের। বৃষ্টির কারণে টসে ফলাফল নির্ধারিত হওয়া ম্যাচটিতে হেরে গেছে তারা। ফলে স্বর্ণ জয়ের স্বপ্ন আর সত্যি হলো না।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচেনে শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু বৃষ্টিভেজা মাঠে শুরুতেই দুটি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে।
কিন্তু ফের বৃষ্টি হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টসে। এবারও টসে হারল বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কা সেমিফাইনালে নাম জায়গা করে নিল। আর বিদায় নিল গত বারের চ্যাম্পিয়নরা। এখন ব্রোঞ্জ জয়ের জন্য হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
জেডআই





