নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার আগে ১০ দিনের ক্যাম্প রয়েছে টাইগারদের।
সফরে ব্লাক ক্যাপসদের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি২০ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা।
আগামী ২৬ ডিসেম্বর ওআইডি দিয়ে সিরিজ শুরু হবে। ২৯ ও ৩১ ডিসেম্বর হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচগুলো। তবে পার্থক্য রয়েছে টি২০ ম্যাচগুলোর সময়ের ক্ষেত্রে ।
টি২০ সিরিজ শুরু হবে ৩ জানুয়ারি। প্রথম টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায় । দ্বিতীয় ম্যাচ ৬ জানুয়ারি ও শেষ টি২০ ম্যাচ ৮ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে ম্যাচগুলো।
এদিকে প্রথম টেস্ট ম্যাচ ১২ জানুয়ারি শুরু হবে । সিরিজ সমাপ্ত হবে ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্যদিয়ে । বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে টেস্ট ম্যাচগুলো ।
নাজিব





