ফুটবলের বিস্ময়বালক লিওনেল মেসি। এক অপ্রতিরোধ্য ফুটবল সৈনিক। খেলেছিলেন কিডনির পাথর নিয়েও।
গত বছরের শেষদিকে ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে ছিলেন লিওনেল মেসি। সেমিফাইনালে গুয়াংজু এভারগ্র্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে হঠাৎই জানা গেল পেটের ব্যথায় ভুগছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। কিডনিতে পাথর থাকলে ওই ধরনের ব্যথা ওঠে। মেসি তাই সেমির ম্যাচটি খেলেননি; তবে খেলতে নামেন পরের ম্যাচটিতেই।
কিডনির সেই সমস্যায় মেসি চিকিৎসা নিয়েছেন গত মাসে। মাঝের সময়টায় ১১ খেলায় করেন ১২ গোল। কিডনি থেকে পাথর অপসারণের চিকিৎসা করা ফ্রান্সিসকো রুইস মার্কেল্যান জানান, ওই সময় কিডনিতে পাথর নিয়ে তিনটি ম্যাচে খেলতে নেমেছিলেন মেসি। শুধু ব্যথা উপশমের ওষুধ ব্যবহার করে মেসি এখনও খেলে যাচ্ছেন।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেসির কিডনি অপসারণের চিকিৎসা করা হয়, তবে এ-সংক্রান্ত সংবাদ বার্সেলোনা সংবাদমাধ্যমে জানায়নি। ডেক্সাস ইনস্টিটিউটের ইউরোলজি বিভাগের প্রধান মার্কেল্যান ভবিষ্যতেও মেসির কিডনি ব্যথা হতে পারে জানিয়ে বলেন, মেসির জেনেটিক প্রবণতা অনুসারে তার বয়স পঞ্চাশ হওয়ার আগ পর্যন্ত কিডনিতে দুই থেকে আটটি পাথর থাকতে পারে।
এমআইএস।





