আমেরিকান প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনকে নিয়ে চিন্তা না করে আগস্টে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশীপের প্রতি নজর দেয়াটাকাইে প্রাধান্য দিচ্ছেন বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন স্প্রিন্টার জ্যামাইকার উসাইন বোল্ট।

ছয় বার অলিম্পিক স্বর্ণ পদক জয়ী এবং দুই বার বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী এ গতি দানব গতকাল বলেছেন, তিনি জানেন তাকে দ্রুত দৌঁড়ানোর জন্য প্রস্তুত হতে হবে এবং বেইজিংয়ে ১০০ ও ২০০ মিটারের শিরোপা অক্ষুন্ন রাখতে হবে।

নিজের উদ্দেশ্য সাধন হওয়ার আগ পর্যন্ত ফর্মের তুঙ্গে থাকা গ্যাটিলনকে নিয়ে চিন্তা করে মনোসংযোগে কোন প্রকার বিঘ্ন ঘটাতে চান না তিনি।

নিউইয়র্ক ডায়মন্ড লীগে ২০০ মিটার দৌঁড়ের প্রস্তুতিকালে বোল্ট বলেন, ‘যেহেতু সে অনেক কিছু বলছে এবং তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তাই গ্যাটিলিন কি করছে তা দেখাটা খুবই কঠিন।’

২০০৮ সালে এখানে প্রথমবার ১০০ মিটারে বিশ্ব রেকর্ড সৃষ্টি করার পর বিগ এ্যাপলে এই প্রথম দৌঁড়াচ্ছেন বোল্ট।

তিনি বলেন , ‘সে কি করছে আমি দেখছি, কিন্তু আমি মোটেই চিন্তিত নই। বিশ্ব চ্যাম্পিয়নশীপের প্রস্তুতির জন্য আমার হাতে এখনো ১২ সপ্তাহ সময় আছে এবং আমার নজরে কেবলমাত্র সেটাই।’

মাদক গ্রহণের দায়ে ২০০৬-২০১০ সাল পর্যন্ত দ্বিতীয়বার নিষিদ্ধাদেশ কাটিয়ে ট্র্যাকে ফিরেই মে মাসে দোহাতে ৯.৭৪ এবং গত সপ্তাহে রোমে ৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে দুইবার বছরের সেরা টাইমিং করে আবারো খেলাটিতে নিজের অবস্থানে ফিরতে চান ৩৩ বছর বয়সী গ্যাটলিন।

গত ৩০মে ইউজেন ডায়মন্ড লীগে ১৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার দৌঁড় শেষ করেন গ্যাটলিন। যা চলতি মৌসুমে এ পর্যন্ত সেরা টাইমিং এবং বলেন বেইজিংয়ে উভয় ইভেন্টেই বোল্টকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি।

তবে বোল্টের বিশ্বাস গ্যাটলিনের কাছ থেকে যে কোন চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত থাকবেন তিনি।

বোল্ট বলেন, ‘যে কোন চ্যালেঞ্জ নিতেই তিনি প্রন্তুত থাকবেন।’

২০১৪ সালটা ‘খারাপ’ কাটানোর পর নিজের পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন জানিয়ে বোল্ট আরো বলেন, ‘ছন্দে ও শীর্ষে ফিরতে তার নিজের মত করে কাজ করা দরকার।’

২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ ও ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার দৌঁড়ে বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট।

তিনি ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০, ২০০ এবং ৪*১০০ মিটার রিলেতে স্বর্ন পদক জয় করেন। তবে পা এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছরটা তাকে বেশ ভুগতে হয়েছে।

২০১৪ সালে তিনি মোট তিনটি দৌড়ে অংশ নেন। যার মধ্যে একটি ছিল কমনওয়েলথ গেমসে

জ্যামাইকার হয়ে ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণ পদক জয়।

এপ্রিলে রিও ডি জেনেরিওতে ১০০ মিটার এবং অস্টাভাতে অবিশ্বাস্য ২০.১৩ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে বেইজিংয়ে এ সকল দৌঁড়ের কোনটিই কোন বিষয় হবে না বলে জানান বোল্ট।

তিনি বলেন, ‘সব সময়ই বিশ্ব চ্যাম্পিয়নশীপে সকল কিছু একত্রে আসে। আমার যা করা দরকার সে অনুযায়ী আমি সব সময়ই কাজ করি। সুতরাং আমি খুব বেশি চিন্তিত নই। আমার অনেক কিছু করার আছে.. আমি আমার অবস্থাটা জানি এবং কি করতে হবে সেটাও জানি।’

ট্র্যাকে গ্যাটলিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর কোন বাধ্য বাধকতা যেমন তার মধ্যে নেই ঠিক তেমনি গ্যাটলিনের মাদক ইতিহাস নিয়ে কোন মন্তব্যও করতে চাননি বোল্ট।

জেডআই