শেষ মুহূর্তে রিকার্ডো রদ্রিগেজের দুর্দান্ত গোলে জয় নিয়েই মাঠ ছাড়লো সুইজারল্যান্ড। ম্যাচের ফলাফল সুইজারল্যান্ড ২ এবং ইকুয়েডর ১। তবে এর আগে, সমানতালে লড়ার চেষ্টা করে ইকুয়েডরও। বারবার গোলপোস্ট লক্ষ্য করে শট নেয় সুইজারল্যান্ডের স্ট্রাইকাররা। কিন্তু একবারই গোলপোস্টে বল জড়াতে সমর্থ হন মিডফিল্ডার রিকার্ডো রদ্রিগেজ।
ম্যাচে দু’টি হলুদ কার্ডই খেয়েছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়রা। একটি হজম করেছেন হুয়ান কার্লোস প্যারেডেস। ইকুয়েডরের গোলদাতা আদমির মেহমেদীকে ফাউল করায় ৫৩ মিনিটের মাথায় তাকে কার্ড দেখান রেফারি। অপরটি খেয়েছেন জোহান দিউরু। বদলি খেলতে নামা আরিওকে ফাউল করায় হলুদ কার্ড হজম করতে হয় তাকে।
বিশ্বকাপের চতুর্থ দিনে ‘ই’গ্রুপের প্রথম ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসিলিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইজারল্যান্ড ও ইকুয়েডর।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





