লা লিগার ২০১৪-১৫ মৌসুমে সময়সূচি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল এসোসিয়েশন। বৃহস্পতিবার ঘোষিত এই সূচিতে জানা গেল দর্শকদের আকষর্ণের কেন্দ্রবিন্দুতে থাকা এল ক্লাসিকোর দিন তারিখ। ২৬ অক্টোকর ও ২২ মার্চ লড়াই করবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ। আর ২০১৫ সালের ২২ মার্চ ফিরতি লেগে চির প্রতিদ্বন্দ্বীদেরকে স্বাগত জানাবে কাতালান ক্লাবটি।

তবে এর আগে দুই দলই নিজেদের লড়াই শুরু করবে। ২৩-২৪ আগস্ট উদ্বোধনী দিনে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এলাচের বিপক্ষের ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা। একই দিনে কোরডোবাকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ লড়াই শুরু করবে সফরকারী দল হিসেবে। উদ্বোধনী দিনে রায়ো বায়েকানোর বিপক্ষে খেলবে তারা।

প্রথম দিনে অন্যান্য ম্যাচগুলোর মধ্যে ভ্যালিন্সেয়াকে স্বাগত জানাবে সেভিয়া, লেভান্তের মাঠে খেলবে ভিয়ারিয়াল, মালাগার আতিথেয়তা গ্রহণ করবে অ্যাথলেটিক।

ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই