চলতি বিপিএলে মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্ খেলেছে সাত ম্যাচ। পরাজয়ের সাদ নিয়েছে ছয়বার।
সর্বশেষ ম্যাচেও চট্টগ্রাম ভাইকিংসের কাছে হেরেছে কুমিল্লা। এই ফলাফলে শিরোপাটা কে বাদ দিয়েই ভাবতে হচ্ছে ভিক্টোরিয়ানদের।

এমন বাস্তবতা সহজ ভাবে গ্রহনও করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানের কর্ণধার নাফিসা কামালও। এজন্যই তিনি হয়তো দলের অবস্থা, কথা উঠা অধিনায়কের সঙ্গে বিরোধ নিয়ে সোমবার অবস্থান পরিষ্কার করলেন তিনি।

ফেসবুকে নাফিসা কামাল লেখেন, 'আজ আমি অন্তত এটা বলতে পারি, এই একটানা পরাজয়ের পরও যে কোনো সময়ের চেয়ে আমার এখন বন্ধু, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষি বেশি। এতো ভালোবাসা আর সম্মান আমাকে মুগ্ধ করে এবং বিস্মিত করে।'

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এই ভালোবাসা দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান নাফিসা কামাল। বলেন, 'এই ভালোবাসাই আমাদের কষ্টকে সার্থক করে।'

অধিনায়কের সঙ্গে বিরোধ নিয়ে তিনি বলেন, 'এই সুযোগে একটু বলি, কিছু লোক আমার এবং আমাদের অধিনায়ককে নিয়ে কিছু নেতিবাচক খবর প্রচার করেছেন। আমি জানি আপনারা কারা। আমি আপনাদের এই কাজ মনেও রাখব না, যদি আপনারা সত্যিই মনে করেন যে, নিতান্ত হতাশা থেকে এই কাজ করেছেন।'

আশাবাদী নাফিসা বলেন, 'যাই হোক, আপনাদের এই নেতিবাচক প্রচারণা আমাদের দলের সকলকে আরও ঘনিষ্ঠ করেছে, আমরা আরও শক্ত হয়ে উঠেছি। ফলে সমালোচকদেরও ধন্যবাদ।'

তিনি আরো উল্লেখ করেন, 'গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল নিয়ে আমি যেমন গর্বিত ছিলাম, এবারের দল নিয়েও আমি একই রকম গর্বিত। আমরা যে নিয়মিত জিততে পারছি না, সেটা স্রেফ একটা দূর্ভাগ্য। আমরা গতবার ভাগ্যবান ছিলাম, তাই চ্যাম্পিয়ন হয়েছি। এবার ভাগ্য পক্ষে নেই বলে কিছু ম্যাচ হারছি।'

নাফিসা কামাল আরও বলেন, 'তবে সবকিছুরই 'নেক্সট টাইম' আছে। নাফিসা কামাল আমাদের সঙ্গে থাকুন। আমরা অবশ্যই আরও শক্তিশালী হয়ে, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব, ইনশাল্লাহ।'

নাজিব