বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিতেছিল চিটাগং ভাইকিংস। এরপর তিনটি ম্যাচে মাঠে নেমেছে তারা। আর জয়ের মুখ দেখেনি। আজ ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল বুলস। লিগে এটা তাদের তৃতীয় জয়। আর চিটাগং ভাইকিংসের তৃতীয় হার।
ব্যাট হাতে বরিশালের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাওয়িদ মালান। তিনি ৪৮ বলে ৩চার ও ৭ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন। ৫৯ বলে ৭চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন শাহরিয়ার নাফীস। চিটাগং ভাইকিংসের ইমরান খান ২টি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা চিটাগংয়ের শুরুটা অসাধারণ হয়। দলীয় অধিনায়ক তামিম ও জহুরুল ইসলাম মিলে ১১৬ রানের চমৎকার এক জুটি গড়ে তোলেন। ফলে বড় সংগ্রহেরই আভাস দিচ্ছিল দলটি। কিন্তু ব্যক্তিগত ৭৫ রানে তামিমের আউটের পর রান রেট কমতে থাতে তাদের। ৫১ বল মোকাবেলায় ১০ চার ও ২ ছক্কায় ৭৫ রান করে মুশফিকের হাতে তালুবন্দি হন তামিম।
তামিমের পর ৩৬ রানে আউট হন আরেক ওপেনার জহুরুল ইসলাম। ১৭ বল মোকাবেলায় ১৭ রানে সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ। আর ১৯ বলে ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন চিটাগংয়ের এনামুল হক।
বরিশালের হয়ে আল-আমিন, আবু হায়দার এবং কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন।
এআই





