ব্রাজিলের রিও ডি জেনিরো অনুষ্ঠিতব্য ২০১৬ অলিম্পিক ফুটবলে ভিন্ন দুই গ্রুপে পড়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

অলিম্পিকে কখনো সোনা জিততে না-পারা ব্রাজিল পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও ইরাক।

২০০৪ ও ২০০৮ সালের সোনা জয়ী আর্জেন্টিনার ‘ডি’ গ্রুপে পড়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৬ অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়।

ড্রয়ে ‘বি’ গ্রুপে ১৯৯৬ অলিম্পিকের সোনা জয়ী নাইজেরিয়ার সঙ্গী হয়েছে সুইডেন, কলম্বিয়া ও জাপান।

আর বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফিজি।

আগামী ৪ অগাস্ট ‘এ’ গ্রুপের ইরাক-ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৬ অলিম্পিক ফুটবল।

 

এমআইএস।