এটা ভক্তদের জন্য সুখবরই বটে। দীর্ঘদিন ধরেই কোমায় আছেন জার্মানির সাবেক লেজেন্ডারি ফর্মলা নাম্বার ওয়ান ড্রাইভার মাইকেল শুমেখার। শরীরের ওজনও কমে গেছে ভয়ংকভাবে। তার সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ডাক্তাররা। কিন্তু এবার জানা গেল সুখবর। কোমা থেকে তাকে বের করে আনার মতো তার শারীরিক উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে।
নিউজ.কম.এইউ প্রতিবেদনে বলা হয়েছে, শুমেখারের শারীরিক অবস্থার ‘লক্ষণীয় উন্নতি’ হয়েছে। তার ম্যানেজার সাবিনি খেম নিশ্চিত করেছেন যে, তার শারীরিক উন্নতির অনেক ইঙ্গিত পাওয়া গেছে।
গত বছরের ২৯ ডিসেম্বরে ফরাসি অবসরযাপন কেন্দ্র মেরিবেলে স্কি খেলার সময় শুমেখার মাথায় মারাত্মক আঘাত পান। তারপর থেকেই তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে। ইতোমধ্যে তার শরীরে দুটি অপারেশনও চালানো হয়েছে।
৪৫ বছর বয়সী শুমেখার ফ্রান্সের গ্রেনবল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি 'ওয়েকিং কোমায়' আছেন অর্থাৎ কোমায় থাকলেও তিনি জেগে আছেন এবং চারপাশে কি ঘটছে এ ব্যাপারে অবগত আছেন।
খেলা
কোমা থেকে বেরিয়ে আসতে পারেন শুমেখার
এটা ভক্তদের জন্য সুখবরই বটে। দীর্ঘদিন ধরেই কোমায় আছেন জার্মানির সাবেক লেজেন্ডারি ফর্মলা নাম্বার ওয়ান ড্রাইভার মাইকেল শুমেখার। শরীরের ওজনও কমে গেছে ভয়ংকভাবে। তার





