বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল।

সোমবার দুপুরে দুপুর ১২ টা ১০ মিনিটে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমানে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরে পাকিস্তানি জাতীয় দলটি তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজ শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৯ ও ২২ তারিখে সিরিজের বাকি দু’টি ম্যাচ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ম্যাচটি দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর স্টেডিয়ামে।

এসএইচ