ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জেমস রদ্রিগেজকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার তার স্ত্রী ড্যানিয়েলাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মাদ্রিদের বিচ ভলিবল ক্লাব।
ড্যানিয়েলা একজন পেশাদার ভলিবল খেলোয়াড়। কিন্তু মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বেশ কিছু দিন ধরে খেলার বাইরে আছেন তিনি। তবে ফের খেলায় ফিরতে চান তিনি। এজন্য তাকে সুযোগ দিতে চায় মাদ্রিদের বিচ ভলিবল ক্লাব।
রদ্রিগেজের স্ত্রীকে দলে নিতে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাদ্রিদ বিচ ভলিবল ক্লাবের সভাপতি ফিলিপ পাসকেল। তিনি ড্যানিয়ালাকে খেলোয়াড় অথবা কোচ হিসেবে চান।
২০১৩ সালে ড্যানিয়েলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মাতৃত্বকালীন সময়ে আমাকে খেলা বন্ধ করে দিতে হয়েছে। তবে আমি আবার খেলায় ফিরতে চাই এবং পেশাদার ভলিবল খেলা চালিয়ে যেতে চাই। আমি আসলে ঘরে বসে থাকা মা হতে চাই না।’
কলম্বিয়ার এই তারকা খেলায় ফেরার আশা প্রকাশ করায় হয়তো কিছু দিনের মধ্যে তাকে কোর্টে দেখা যেতে পারে।
ঢাকা, ৯ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





