খেলার মাঠে আচারণের ফলে ক্ষ্যাপাটে বালোতেল্লি হিসেবে পত্রিকায় বার বার শিরোনাম হয়েছেন ইতালির জাতীয় দলের তারকা মারিও বালোতেল্লি। কিন্তু এবার নিজেকে ইতালির সবচেয়ে শান্ত খেলোয়াড় হিসেবে দাবি করেছেন তিনি।
নিজের প্রশংসায় পঞ্চমুখ বালোতেল্লি নিজেকে ইতালির বিশ্বকাপ দলের সবচেয়ে দ্রুতগামী ও সেরা খেলোয়াড় হিসেবেও দাবি করেছেন।
চলতি মৌসুমে এসি মিলানের হয়ে ৪১ ম্যাচে ১৮ গোল করেছেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রত্যাশা করা হচ্ছে আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তাকে আজ্জুরিদের একাদশে রাখবেন কোচ সীজার প্রাণদেল্লি।
চলতি মৌসুমে বেশি জ্বলে উঠতে না পারলেও নিজের বিষয় আত্মবিশ্বাসী বালোতেল্লি। পুমা ট্রিকসে প্রকাশিত স্ব-সাক্ষাৎকারে বালোতেল্লি বলেন, ইতালি দলের সবেচেয় দ্রুতগামী খেলোয়াড় কে? সেটা আমি। সবচেয়ে সেরা? এটা আমাকে বলে দিতে হবে না, আপনি জানেন।
সবচেয়ে কৌশলী? এটাও জানেন। সবচেয়ে মজার? এটা ইতোমধ্যে জানা হয়ে গেছে। সবচেয়ে শান্ত? আসুন, অবশ্যই তিনি একজন!
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই