প্যারিস মাস্টার্সে শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। ফাইনাল ম্যাচে এক ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষ মিলোস রাওনিককে ৬-২, ৬-৩ সেটে হারিয়েছেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।

২০১৪ সালে এ নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতলেন জকোভিচ। এতে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। রজার ফেদেরারকে পিছনে ফেলে এটিপি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

গত মাসে বাবা হয়েছেন জকোভিচ। এরপর এমন একটি জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, "বাবা হওয়ার পর প্রথম ম্যাচে জয় পাওয়া সত্যিই চমৎকার। আমি এ সপ্তাহের সেরা খেলাটা খেলেছি। এই ট্রফি নিয়ে এখানে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।"

এই জয়ের ফলে আরো একটি রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছেন জকোভিচ। ক্যারিয়ারে ৬০০তম জয় পেয়েছেন তিনি। এখন তার সামনে রয়েছেন মাত্র চারজন টেনিস তারকা। ৯৯১ জয় নিয়ে শীর্ষে রয়েছেন সুইস তারকা রজার ফেদেরার।

জেডআই