রিও অলিম্পিকে প্রথম ডাচ নারী হিসেবে জিমন্যাস্টিক্সে স্বর্ণপদক জিতেছেন সান ভেভার্স। ব্যালেন্স বিমে সেরা হয়েছেন তিনি। তবে এই ইভেন্টে পিছলে পড়ে স্বর্ণপদকটি হারিয়েছেন ফেবারিট সিমোনে বাইলস।
নেদারল্যান্ডসের ভেভার্স ইভেন্টটিতে ১৫.৪৬৬ স্কোর করে প্রথমস্থান অর্জন করে সোনা জিতেছেন। আর তারই স্বদেশি লরি হার্নান্দেজ ১৫.৩৩৩ স্কোর করে রৌপ্যপদকটি জিতেছেন।
আর এই ইভেন্টের ফেবারিট যুক্তরোষ্ট্রের বাইলস নিজের রুটিনে হঠাৎ করেই পিছলে যান। পরে নিজের পতন ঠেকাতে তিনি বিমে হাত দিয়ে বসে পড়েন। যার ফলে তাকে ১৪.৭৩৩ স্কোর করে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এমএনজে





