আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল আলবেনিয়ার কাছে হারল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
শনিবার নিজেদের মাঠে ইরগিস কাসের দুর্দান্ত এক ফ্রি কিকে ১-০ গোলে জয় পেয়েছে আলবেনিয়া।
২০১৬ সালের ইউরোর স্বাগতিক ফ্রান্সের জন্য এটা বড় একটি ধাক্কা। এর আগে ব্রাজিলের কাঝে ৩-১ গোলে ও বেলজিয়ামের কাছে ৪-৩ গোলে হেরেছে দলটি।
এদিন খেলার ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন আলবেনিয়ার ইরগিস। খেলায় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ চাড়ে স্বাগতিকরা।
জেডআই





