বিপিএলের চতুর্থ আসরের খেলা শুরু হয়েছে। আইপিএলের মত জাকজমক না হলেও কোন অংশে কম নয় বিপিএল। দেশী ও বিদেশী খেলোয়ারদের সংমিশ্রণে তৈরী হয়েছে এবারের বিপিএলের ৭ টি দল। ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। রান ও উইকেটে দেশীয় খেলোয়ারাই এখন ও পর্যন্ত শীর্ষে অবস্থান করছে।

এ ধাপে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। আর ৪ ম্যাচে চারটিতে হেরে তলানিতে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে, ৩ অর্ধশতকে ১৮৪ রান নিয়ে শীর্ষে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিস। ১০ রান কম নিয়ে নাফিসের ঠিক পরে ক্লাব সতীর্থ মুশফিকুর রহিম। বোলিংয়েও বিদেশি খেলোয়াড়দের পেছনে ফেলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ৮ উইকেট নিয়ে শীর্ষে জাতীয় দলের পোসার শফিউল ইসলাম, সমান পয়েন্ট নিয়ে দুয়ে মোহাম্মদ শহীদ।

বিপিএলের পয়েন্ট টেবিল:

 

দল                           ম্যাচ     জয়       পরাজয়   পয়েন্ট      

ঢাকা ডায়নামাইটস            ৪       ৩           ১        ৬

বরিশাল বুলস                  ৪       ৩           ১        ৬

খুলনা টাইটান্স                  ৪       ৩           ১        ৬

রংপুর রাইডার্স                 ৩       ২            ১         ৪

রাজশাহী কিংস                 ৩       ১            ২         ২

চিটাগং ভাইকিংস               ৪       ১            ৩        ২

কুমিল্লা ভিক্টোরিয়ান্স            ৪       ০            ৪        ০

 

সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচ:

ব্যাটসম্যান           ম্যাচ         রান       সর্বোচ্চ

নাফিস                 ৪           ১৮৪        ৬৫

মুশফিক                ৪           ১৭৪         ৮১*

মারুফ                 ৪           ১৭০        ৭৫*

সাব্বির                 ৪          ১৫৭         ১২২

তামিম                 ৪           ১৪৩         ৭৫

 

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচ:  

ব্যাটসম্যান           ম্যাচ         উইকেট          সেরা

 

শফিউল               ৪            ৮                ৪/২৮

শহীদ                  ৪            ৮                ৩/২১

আফ্রিদি               ৩            ৭                 ৪/১২

নবী                   ৪            ৭                 ৪/২৪

জুনায়েদ               ৪            ৭                 ৪/২৩

 

এআই