ভারত সফরের মাঝপথে এসে সিরিজ বাতিল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের জায়গা পূর্ণ করতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। আগামী নভেম্বরে ভারতে পাঁচ দিনের ওয়ানডে সিরিজ খেলবে প্রতিবেশী দেশটি। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সাধারণ সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার ভারতের ধর্মশালায় চতুর্থ ওয়ানডে খেলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু এদিন সকালে টিম ম্যানেজার রিচি রিচার্ডসন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)'কে এক ই-মেইলে সফর বাতিল করার কথা জানান। জানা যায়, খেলোয়াড়দের সঙ্গে বেতন কাঠামো নিয়ে বিরোধ মীমাংসা না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরপর শ্রীলঙ্কা দলকে সফরে আনার জন্য চেষ্টা করে বিসিসিআই। এতে রাজি হয় লঙ্কানরা। শুক্রবার এসএলসি সাধারণ সম্পাদক রানাতুঙ্গা জানান, "ভারতের আমন্ত্রণে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আমরা রাজি হয়েছি।"
তিনি আরো জানান, "প্রথমত: ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলতেও চেয়েছিল। কিন্তু বিশ্বকাপ কাছাকাছি হওয়ায় উভয় দলের লাভের জন্য আমরা শুধু ওয়ানডে খেলতে রাজি হয়েছি।"
জেডআই





