টুর্নামেন্টের নিরীখে এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। ইতিমধ্যেই বিপিএলের এবারের আসরে সেরা চার দল নির্ধারণ হয়ে গেছে। যার অর্থ হচ্ছে ইতিমধ্যে সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস বাদ পড়ে গেছে হিসাব-নিকাশের খাতা থেকে।

প্রভাব ফেলবে না তাই আনুষ্ঠানিকতার কারণেই খেলতে হবে দল তিনটিকে। আজ সন্ধ্যায় এমনই এক আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নামছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস।

কিংস ও ভাইকিংসদের লড়াইয়ে টস জিতেছে রাজশাহী। চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে দলটি।

এগারো ম্যাচের মাত্র দুটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে চিটাগং ভাইকিংস। লুক রঞ্চি, মিসবাহ উল হক, সৌম্য সরকারদের মতো তারকারা দলের প্রয়োজনে সবসময়ই ব্যর্থ হয়েছেন।

সমান সংখ্যক ম্যাচে রাজশাহীর জয় চারটিতে। ড্যারেন সামি, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজরা গত আসরে দলকে ফাইনালে নিয়ে গেলেও এবারের আসরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এমএ