ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ শেষ হয়েছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নেওয়ার পর তৃতীয় ম্যাচে হেরেছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
বিকেল ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস ৪।
ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে উভয় দলেই বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তৃতীয় ম্যাচে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে সঠিক ট্রাকে ফিরতে আজ কিছুটা ব্যালান্সড দল সাজাবে টাইগাররা।
সেক্ষেত্রে তামিম ইকবাল বিশ্রাম ভেঙে একাদশে ফিরতে পারেন। একাদশে আসতে পারেন তাসকিন আহমেদ ও আরাফাত সানী।
আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেনও থাকতে পারেন। সেক্ষেত্রে ইমরুল কায়েস একাদশের বাইরে চলে যেতে পারেন।
তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা মুক্তার আলী ও মোহাম্মদ শহীদও একাদশের বাইরে থাকতে পারেন। তবে সৌম্য সরকার যথারীতি উদ্বোধনী জুটিতেই মাঠে নামছেন।
এদিকে জিম্বাবুয়ে দলে অধিনায়ক এল্টন চিগম্বুরা ফিরলে পিটার মুর সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন। অন্যদিকে চামু চিবাবা খেলার সুযোগ পেতে পারেন।
কারণ, ডেভ হোয়াটমোর বলেছিলেন সবাই খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে চিবাবার একটি সুযোগ প্রাপ্য রয়ে গেছে।
তার আগে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. সাকিব আল হাসান
৬. মোসাদ্দেক হোসেন
৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আরাফাত সানী
১০. তাসকিন আহমেদ
১১. আবু হায়দার রনি।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :
১. হ্যামিল্টন মাসাকাদজা
২. ভুসি সিবান্দা
৩. চামু চিবাবা
৪. শন উইলিয়ামস
৫. ম্যালকম ওয়ালার
৬. সিকান্দার রাজা
৭. এল্টন চিগম্বুরা
৮. রিচমন্ড মুতুম্বামি
৯. গ্রায়েম ক্রেমার
১০. তেন্দাই চিসোরা
১১. মুজারাবানি।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘মার্সেল’।
এসএইচ





