হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ৩৪২ রানের। সেই লক্ষ্যে ব্যাট করছেন টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ইমরুল কায়েসের উইকেটটি হারিয়ে ফেলেন টাইগাররা। দলীয় ৩৪ রানের মাথায় টিম সাউদির বলে লুক রঞ্চির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। আর মাত্র ১ রান করেই সাঁজঘরে ফেরেন সৌম্য সরকার। তার পরেই আউট হন রানের খাতা খোলার আগেই বিদায় নেন মাহমুদুল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান।

এমএনজে