বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ফতুল্লায় বৃষ্টি হচ্ছে। আকাশ কালো মেঘে ঢাকা। রয়েছে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা।
প্রবল বৃষ্টির কারণে দিনের প্রথম দুই সেশনে মাঠে খেলা গড়ায়নি। মাঠ খেলার অনুপযুক্ত হয়ে গেলে শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বুধবার প্রথম দিন বৃষ্টির কারণে মাঝখানে দীর্ঘ চার ঘণ্টা খেলা বন্ধ ছিল। তবে বৃষ্টির সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ফলে দিন শেষে চারের উপরে (৪.২৬) রান রেখে সফরকারী ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬ ওভারে বিনা উইকেটে ২৩৯ রান।
ওয়ানডে স্টাইলে ব্যাট করে ১৫০ রানে অপরাজিত আছেন বাম-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ১৫৮ বলের ইনিংসে তিনি ২১টি বাউন্ডারি মেরেছেন।
তার ডান-হাতি পার্টনার মুরালি বিজয় অপরাজিত আছেন ৮৯ রানে। ১৭৮ বলের ইনিংসে তিনি ৮টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছেন।
এআর





