মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর নতুন ফুটবল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী জসিম উদ্দিন জোসী। সোমবার বিকেলে ক্লাবের ডাইরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুঁইয়া ২০১৪-১৫ মৌসুমের জন্য কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন।
মোহামেডানের সাবেক খেলোয়াড় জোসী ১৯৯২ সালে অবসর নেন। এরপর ১৯৯৯ সালে মোহামেডানের সহকারি হিসেবে কোচিং জীবনে সূচনা হয় তার। ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার ম্যান ইয়াং ক্যাং চলে গেলে মোহামেডানের খণ্ডকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জোসি। ‘এ’ লাইসেন্সধারী কোচ জোসী গত বছর কুয়েতে এএফসির ইনস্ট্রাক্টও কোর্স করেছেন। ২০০৭ সালে পেশাদার লিগের ক্লাব বিয়ানীবাজারের কোচের দায়িত্বও পালন করেছেন।
তার কোচিংয়ে ২০১৩ সালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৬ এবং এ বছর অনুর্ধ-১৮ টুর্নামেন্টে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। এবার তার হাতেই তুলে দেয়া হল মূল দল।
জেডআই





