টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল তারা। কিন্তু এই ম্যাচেও হেরেছে স্বাগতিকরা। সেই সঙ্গে সিরিজটিও হাতছাড়া করেছে তারা।
মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মসাত্র ৬৫ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। জবাবে ১২.৩ ওভারে আট উইকেটে হাতে থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন ব্যাট করার সিদ্ধান্ত নেন। মাত্র চার জন দুই অঙ্কের রান করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন ফারজানা হক।
ভারতের বোলার ঝুলন গোস্বামী ও পুনম যাদব দুটি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে মাধুরী মেহতা ও শিখা পান্ডের উদ্বোধনী জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। কিন্তু দলীয় ৪৫ ও ৪৭ রানে দুজনই সাজঘরে ফেরেন। ১৬ রানে শিখাকে শায়লা শারমীনের ক্যাচ বানান পান্না ঘোষ। ২৩ রানে রুমানা আহমেদের শিকার হন মেহতা। ঝুলান গোস্বামী ১৮ রানে ও হারমানপ্রীত কৌর ২ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
খেলা
ভারতের কাছে সিরিজ হার বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল তারা।





