বড় বোনকে হারিয়ে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

আজ শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তাকে হারিয়ে দেন সেরেনা উইলিয়ামস। এটা ছিল তার রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়।

মেলবোর্নে শনিবার ৬-৪, ৬-৪ গেমে জেতেন সেরেনা।

টেনিসের উন্মুক্ত যুগে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পারেনি আর কেউ। জার্মানির স্টেফি গ্রাফ জিতেছিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

হারলেও মন খারাপ করেননি বড় বোন ভেনাস। খেলা শেষ হওয়ার পর তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠাটাও নিশ্চিত করলেন সেরেনা।

এমবি