পাকিস্তানের বেশ কয়েক জন তারকা বোলার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। সেই সঙ্কট কাটাতে এবার নিজ দেশে বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ল্যাব তৈরি করছে দেশটির ক্রিকেট বোর্ড।
এবিষয়ে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স (এলইউএমএস) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর ফলে আগামী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়টিকে ল্যাব তৈরি করতে ৪ লাখ ৬০ হাজার ডলারের যন্ত্রপাতি সরবরাহ করবে পিসিবি।
পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে,‘পিসিবি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিষয় কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে তারা একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে পিসিবি'র যন্ত্রপাতি ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু যখন পিসিবি চাইবে তা ফেরত নিতে পারবে।
এআই





