হন্ডুরাসের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে জালে বল জড়াতে পারেনি ইংল্যান্ড। যদিও দ্বিতীয়ার্ধে দলটির ফুল ব্যাক ব্রায়ান বেকেলস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে কোনো গোল হজম করতে হয়নি রয় হজসনের শিষ্যদের। শনিবার মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে গোল শূন্য ড্র করেছে তারা। এই ড্রয়ের ফলে হতাশা নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ইংল্যান্ড। এর আগে ইকুয়েডরের সঙ্গেও ড্র করেছিল দলটি। অবশ্য উভয়ার্ধেই গোল করার সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের ডানিয়েল স্টারিজ। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি তিনি। ফলে আরেকটি দু:স্বপ্ন নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। এই প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। কিন্তু শুরুতেই বাধায় পড়া তারা। আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি রিকার্ডো সালাজার। তবে ৪০ মিনিট পর ফের খেলা শুরু হয়। এদিকে খেলা শেষ হওয়ার ২৫ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় হন্ডুরাস। তবে ম্যাচটিতে হারের লজ্জা না পেলেও জয়ের মুখ দেখতে পারেনি তারা। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে তুর্কি (২-০) ও ইসরায়েলের (৪-২) কাছে হেরেছিল দলটি।
ঢাকা, ৮জুন (টাইমনিউজবিডি) //জেডআই





