দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৫ রানে জিতল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দল। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মোস্তাফিজ তাণ্ডবে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। দলীয় ৪০ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শংকায় পড়ে স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাশরাফির বিদায়ী টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের বল পিটিয়ে ঝড় তোলেন দুই টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার ।

সৌম্য-কায়েসের অর্ধশতরানের জুটির ওপর ভর করে বড় সংগ্রহের দিকে যেতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে টাইগাররা। 

৬.৩ ওভারে দলীয় ৭১ রানে বিদায় নেন সৌম্য সরকার। তিনি ১৭ বলে ৩৪ রান করে বিদায় নেন । ৭.৫ ওভারে রান আউটে কাটা পরে বিদায় নেন কায়েস। তিনি ২৫ বলে ৩৬ রান করেন। ১৯ রান করে বোল্ড হন সাব্বির রহমান। সাব্বিরের পর সাকিবও একই পথ অনুসরণ করেন।

নুয়ান কুলাসেকারার বল ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে বোল্ড হন সাকিব। ৩১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। থিসারা পেরেরার করা ১৮তম ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

কিন্তু পেরেরার পিনপয়েন্ট ইয়র্কারে বল মিস করেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১১ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রান করে মোসাদ্দেক সাজঘরে ফিরেন বোল্ড হয়ে।

পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন লাসিথ মালিঙ্গা। মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে আউট করে হ্যাটট্রিক তুলে নেন ডানহাতি এ পেসার।

ইনজুরির কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল তার জায়গায় দলে ফেরেন ইমরুল কায়েস। পেসার তাসকিন আহমেদের বদলে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ। আর এ ম্যাচের মধ্যদিয়েই আন্তর্জাতিক টি-২০ তে অভষেক হচ্ছে তরুণ অলরাউন্ডারের।

শেষ ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে লঙ্কানরা। সিরিজ বা্ঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প টাইগারদের সামনে নেই।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, মিলিন্দ সিরিবর্ধনে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

মুস্তাঈন