ছক্কা হাঁকিয়েই জাভেদ মিয়াঁদাদকে টপকে পাকিস্তানের পক্ষে টেস্টের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন ইউনিস।
৮ হাজার ৮৩২ রান নিয়ে ২২ বছর ধরে রেকর্ডটা নিজের করে রেখেছিলেন মিয়াঁদাদ। ইউনিসের সামনে সুযোগ আছে প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া। অবশ্য নভেম্বরে ৩৮ পূর্ণ করতে চলা এই ডানহাতির সঙ্গে নির্বাচকদের টানাপোড়েন নিয়ে মাঝে মধ্যেই খবর বেরোয়। ইউনুস ক্যারিয়ারটা কতটা দীর্ঘ করতে পারেন সেটাই দেখার। এমনিতে বেশ ভালো ফর্মেই আছেন।
সুনীল গাভাস্কারের দেখিয়ে যাওয়া পথ ধরে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছেন আরও দশজন।
কেএইচ





