রংপুর রাইডার্স’কে হারানোর পর এবার ঢাকা ডায়নামাইটস’র মোকাবিলায় নামেছে সিলেট সিক্সার্স। আসরের অন্যতম ফেভারিট দলটির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রান করে সিলেট।

আজ (১৮ জানুয়ারি) শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে স্থানীয় দলটি ১৫৮ রান সংগ্রহ করে।

অসি এই ক্রিকেটার ৪৩ বলে ৬৩ রান করেন। এছাড়া লিটন দাস ২৭ ও জাকির আলি ২৫ রান করেন।

আসরে এর আগে পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। সমান ম্যাচে ২ জয় ও  ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে সিলেট।

সিলেট সিক্সার্স: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, অলক কাপালি, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, নিকোলাস পুরান, জাকের আলি ও মোহাম্মদ ইরফান।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, রনি তালুকদার, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈম, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, আল ইসলাম, এন্ড্রু বিরচ, ডারউইচ রাসোলি।

এমবি