শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানেই অল আউট হয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার কলম্বো ওভালে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু লঙ্কানদের বোলিং তোপে মাত্র ৪২.৫ ওভারে ১৩৮ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় তাদের।

দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। আহমেদ শেহজাদের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ৪৬ রান জমা করেন মোহাম্মদ হাফিজ ও আযহার আলী। এই জুটি ভেঙে যাওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেনি।

মোহাম্মদ হাফিজের ৪২ রান দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। এছাড়া আযহার আলীর ২৬, ইয়াসির শাহর ১৫ ও সরফরাজ আহমেদের ১৪ রান দুই অঙ্কের ঘরের স্কোর। তবে পাকিস্তানের কোনো ব্যাটসমস্যানই শূন্য রানে আউট হননি।

সফরকারীদের ইনিংস এভাবে ধসিয়ে দিতে বল হাতে বেশি আক্রমাণত্মক ছিলেন লঙ্কান বোলার থারিন্ডু কৌসল। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ধাম্মিকা প্রাসাদ তিনটি ও সামিরা একটি উইকেট পান।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে আছে পাকিস্তান। প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল মিজবাহরা।

জেডআই