আইএফএ শিল্ডের গত আসরে অংশ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কলকাতা মোহামেডানের কাছে ফাইনাল হারলেও ওপার বাংলা থেকে প্রশংসা কুড়িয়েছিলো বাংলাদেশের ক্লাবটি। এবার ভুটানের কিংস কাপে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি ক্লাব। কলকাতায় আলো ছড়ানো শেখ জামালের সঙ্গী হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড।
ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল ও স্বাগতিক ভুটানের নয়টি ক্লাব অংশ নিচ্ছে এবারের কিংস কাপে। এদিকে বুধবার ফিকশ্চারও চূড়ান্ত করেছে আয়োজকরা।
‘এ’ গ্রুপে শেখ জামালের সঙ্গে রয়েছে ভুটানের ড্রুক ইউনাইটেড এফসি, ভারতের মোহন বাগান ও থাইল্যান্ডের নাকহোন রাতচাসিং মাজদা।
‘বি’ গ্রুপে বাংলাদেশের আরেক পরাশক্তি আবাহনীর প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারতের আসাম ইলেকট্রি সিটি, নেপালের মানাং মার্শিয়াংদি, থাইল্যান্ডের ওসোতাসপা এফসি ও ভুটানের উজ্ঞান ফুটবল একাডেমী।
১৫ই নভেম্বর উদ্বোধনী ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে ড্রুক ইউনাইটেড। পরের দিনই আসাম ইলেক্ট্রিসিটির সঙ্গে খেলবে আবাহনী লিমিটেড।
জেডআই





