গতকাল ৩০ ওভার পর্যন্ত ব্যাট করে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ৭৬ রান সংগ্রহ করেছিল। আজ (১৫ নভেম্বর) বৃহস্পতিবার আরও ২৩ রান যোগ করতেই ফিরে যান গত ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শেন উইলিয়ামস।
৩৩ বলে ১৩ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলীয় ১২০ রানের মাথায় ফিরেছেন সিকান্দার রাজা।
৩৩ বলে ১২ রান তুলে তাইজুলের কাছে কট অ্যান্ড বোল্ড হলেন রাজা। এই নিয়ে পর পর তিন ইনিংসে তাইজুল ঘূর্ণিতে কাবু হলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করে নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড হয়েছিলেন রাজা। দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে ফিরেছিলেন। সে উইকেটটি তুলে নিয়েছিলেন বাম-হাতি স্পিনার তাইজুল।
ঢাকায় ফিরে সফরকারীদের প্রথম ইনিংসে ১২ বল খেলেও রানের খাতা তুলতে পারেননি। তাইজুলের বলেই বোল্ড হতে হয়েছিল।
গতকাল (১৪ নভেম্বর) বুধবার ৪৪৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ রানের ওপেনিং জুটি গড়ার পর মুমিনুলের হাতে ধরা পড়েন ৬৮ বলে ২৫ রান করা হ্যামিল্টন মাসাকদজা। জিম্বাবুয়ে অধিনায়ককে ফেরান মেহেদী হাসান মিরাজ।
দিনের শেষ দিকে ৮২ বলে ৪৩ রান করা চারিকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন তাইজুল।
এমবি





