বৃষ্টির কারণে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হতে দেরি হচ্ছে।

মঙ্গলবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে টস করার পর পরই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয় বৃষ্টি।

এদিকে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়েই এই ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আর শ্রীলংকার বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকা একাদশ
কুশাল পেরেরা, দিলশান মুনাভিরা, উপুল থারাঙ্গা, চামারা কাপুগেদেরা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিভারদন, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ